বরিশাল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর মিহিপাশা গ্রাম থেকে আটটি হাতে তৈরি বোমা (ককটেল) ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে উত্তর মিহিপাশা গ্রামের কাশেম আলী শিকদারের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বিশ্বাস।
তিনি জানান, বোমাগুলো নিষ্কিয় করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি মো. আলী বিশ্বাস বলেন, পূর্ব শত্র"তার জের ধরে কাশেম আলী শিকদারকে ফাঁসানোর জন্য বোমা এবং গুলি রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যারা রেখেছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ব্যাপারে শুক্রবার রাতে একটি সাধারণ ডায়েরি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24