২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি যাচাই ও নিষ্পত্তিকরণ প্রক্রিয়া বন্ধের দাবি

অর্পিত সম্পত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, যাচাই বাছাই ও নিষ্পত্তিকরণের নামে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের পথ খুলে দিতে পারে। সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার সি আর দত্ত, অ্যাডভোকেট সিরিল সিকদার, ঊষাতন তালুকদার ও সাধারণ সম্পাদক ড. নিমচন্দ্র ভৌমিক এক যুক্ত বিবৃতিতে বলেন,'' অর্পিত সম্পত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে বলে সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে। এর মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি ও উচ্ছেদ আরও বাড়তে পারে বলে আমরা আশংকা প্রকাশ করছি।'' বিবৃতিতে সাধারণ নিয়ম অনুযায়ী মালিক বা তার অবর্তমানে উত্তরাধিকারীর কাছে সম্পত্তি ফেরত দেওয়ার দাবির কথা উল্লেখ করে বলা হয়, "বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। বরং চক্রান্তের মাধ্যমে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হয়।'' ২০০১ সালে প্রণিত অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনে অধিগৃহীত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ করার বিধান করা হয়। এতে বলা হয়, মালিককে অথবা মালিক এদেশে মারা গেলে তার উত্তরাধিকারীকে ট্রাইবুনালের মাধ্যমে সম্পত্তি ফেরত দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/এমএ/১৯৩৫ ঘ.