২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্বার

কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে শনিবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে শনিবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের পুনিয়াউট মোড়ে লাশটি পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা এ যুবককে হাত -পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক পচিশ। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/