২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। শুক্রবার সন্ধ্যায় শাহবাজপুরের একটি বিয়ে বাড়ি থেকে প্রায় ৫০জন বরাযাত্রী নিয়ে সাতবর্গ যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি দুর্ঘটনায় পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। শুক্রবার সন্ধ্যায় শাহবাজপুরের একটি বিয়ে বাড়ি থেকে প্রায় ৫০জন বরাযাত্রী নিয়ে সাতবর্গ যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি দুর্ঘটনায় পড়ে। নিহতরা হলেন মণ্ডল মিয়া (১৬), ওসমান মিয়া (১৮), কেনু মিয়া (১৫), শামিম (১৫), সাদ্দাম (২০), রুহুল আমীন (১২), আনু মিয়া (১০)। এদের সবার বাড়ি সদর উপজেলার বুধুন্তি ইউনিয়নের খেতাবাড়ি গ্রামে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখলাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতবর্গ যাওয়ার পথে বৈশামুড়া এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে স্বপন মিয়া (২৫), রুম্মান (২৮), সবুজ মিয়া (২৭), বজলুর রহমান (৩০), শহীদুল ইসলাম (৫০), নাজমুল (১২), মিলি (৫), খোকন (৩০), পলাশ (২০), এরশাদ (১৫), সুমন (২৫) এবং ৩ ও ৭ বছরের দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক আহত ব্যক্তির আত্মীয় মুস্তাক মিয়া অভিযোগ করেন, গুরুতর আহত ১৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ কোনো চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। প্রায় এক ঘন্টা পর একজন চিকিৎসক হাসপাতালে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২২২ ঘ.