ঢাকা, জুলাই, ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেবের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, দার্শনিক ও মনীষীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদরা দেশের বর্তমান ক্রান্তিকালে ড. জি সি দেবের জীবন ও দর্শনের শিক্ষা জাতিকে সুপথ দেখাতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার। প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
মুলপ্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আমিনুল ইসলাম। ড. দেবের জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিম, প্রফেসর এমিরেটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক ড. নীরু কুমার চাকমা, অধ্যাপক ড. হাসনা বেগম, জিসি দেবের দত্তকপুত্র ড. জ্যোতি প্রকাশ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল স্মৃতিচারণ। এ পর্বের সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম।
অধ্যাপক কাজী নুরুল ইসলাম, উমা সেন, ড. দেবের দত্তক কন্যা রোকেয়া সুলতানা, রহমত আরা বেগম শান্তিসহ দর্শন বিভাগের সাবেক ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শুরুতে খ্যাতিমান শিল্পী আবদুল মান্নানের আঁকা ড. দেবের প্রতিকৃতি উন্মোচন করেন প্রধান অতিথি কবীর চৌধুরী।
ড. দেব সম্পর্কে তিনি বলেন, "তিনি ছিলেন উদার। তাঁর আচরণ ছিল শিশু সুলভ। কিন্তু তার জ্ঞান শিশুসুলভ ছিল না। তিনি ছিলেন শতভাগ অসা
bdnews24