২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় পৌরসভায় মেয়র পদে ৭১ জনের মনোনয়নপত্র

দেশের নয়টি পৌরসভায় মেয়র পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে ৪৬৫ জন ও ১২৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নয়টি পৌরসভায় মেয়র পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে ৪৬৫ জন ও ১২৩ জন। সংশ্লিষ্ট জেলার উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসারদের জানানো তথ্যের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম অফিস: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন- বিএনপি নেতা ও বর্তমান পৌরসভা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নিজাম উদ্দিন, নাগরিক কমিটি বা ১৪ দলের পক্ষে সাবেক পৌর প্রশাসক অবসরপ্রাপ্ত শফিউল আলম, আওয়ামী লীগ নেতা এ. কে. এম সাইফুদ্দিন চৌধুরী শাহীন ও বদিউল আলম, জাতীয় পার্টির নুরুন নবী ভূঁইয়া ও জামায়াতে ইসলামীর মোস্তফা মিন্টু। বগুড়া: দুঁপচাচিয়া পৌরসভার মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি করেন তিনজন। দু'জন করেন যুবলীগ ও জাতীয় পার্টি (এরশাদ)। একজন থানা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন কারাবন্দি সাবেক পৌর চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পক্ষে তার স্ত্রী লাভলি আখতার, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র বিএনপির সাবেক থানা সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, থানা বিএনপির সভাপতি আবদুল লতিফ, জেলা যুবলীগ সদস্য ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ