২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে শিশু-কিশোরদের জন্মনিবন্ধনের সময় বাড়ল

১৮ বছরের কম বয়সীরা আগামী ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে জন্মনিবন্ধন করতে পারবে। আর এর চেয়ে বেশি বয়সীরা এই সময়ের মধ্যে নিবন্ধন করাতে চাইলে দিতে হবে ৫০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ বছরের কম বয়সীরা আগামী ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে জন্মনিবন্ধন করতে পারবে। আর এর চেয়ে বেশি বয়সীরা এই সময়ের মধ্যে নিবন্ধন করাতে চাইলে দিতে হবে ৫০ টাকা। দ্বিতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান এলজিইডি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, "নির্ধারিত সময়সীমা অনুযায়ী বিনা খরচে জন্ম নিবন্ধনের তারিখ ২ জুলাই শেষ হয়েছে। কিন্তু জনগণের সুবিধার্থে শিশু-কিশোর অর্থাৎ ১৮ বছরের নিচের বয়সীরা ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে জন্মনিবন্ধন করতে পারবে। আর ১৮ বছরের বেশি বয়সীরা ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫০ টাকা জরিমানা দিয়ে যাতে জন্ম নিবন্ধন করতে পারে সেজন্য বিধি সংশোধন করা হবে।" জন্মনিবন্ধন আইন অনুযায়ী, ৩ জুলাই থেকেই ফি দিয়ে নিবন্ধন শুরু হওয়ার কথা ছিল। বুধবার একটি অনুষ্ঠানে সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন ৩ জুলাই থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদভুক্ত এলাকায় নিবন্ধন করতে জন্মের দুই বছর পর থেকে প্রতি বছরের জন্য পাঁচ টাকা করে দিতে হবে। অর্থাৎ কারো বয়স ৪২ বছর হলে নিবন্ধনের জন্য প্রথম দু'বছর বাদ দিয়ে পরবর্তী ৪০ বছরের জন্য তাকে ফি দিতে হবে দুশ টাকা। সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মানুষদের ক্ষেত্রে ফি এর হার হবে বছরপ্রতি ১০ টাকা করে। তবে বৃহস্পতিবার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ফি'র ওই হার কার্যকর হচ্ছে না। উপদেষ্টা জানিয়েছেন, নাগরিকের জন্ম ও মৃত্যুর তথ্য সংরক্ষণ ও এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে ডাটাবেজ তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সচিব শেখ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউনিসেফের প্রতিনিধি ডেভিড এস ব্যাসিওনি, প্ল্যান বাংলাদেশের প্রতিনিধি সাইফুল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ। নাগরিক সুবিধার ১৬টি ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন পড়বে। এর মধ্যে উল্লে