২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগে আবার বিচারক সঙ্কট

আপিল বিভাগের বিচারপতি হাসান আমিন বুধবার অবসর নিয়েছেন। এর মাধ্যমে সাত বিচারপতির অপিল বিভাগের দু'টি পদ শূন্য হল। মে মাসে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন অবসর নেওয়ায় শূন্য হয়েছিল আরেকটি পদ। সব মিলিয়ে নতুন করে বিচারক সঙ্কট শুরু হয়েছে আপিল বিভাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের বিচারপতি হাসান আমিন বুধবার অবসর নিয়েছেন। এর মাধ্যমে সাত বিচারপতির অপিল বিভাগের দু'টি পদ শূন্য হল। মে মাসে প্রধান বিচারপতি মো. রুহুল আমিন অবসর নেওয়ায় শূন্য হয়েছিল আরেকটি পদ। সব মিলিয়ে নতুন করে বিচারক সঙ্কট শুরু হয়েছে আপিল বিভাগে। আইনজীবীদের আশঙ্কা, নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কলেবর সংকুচিত হবে। বিশেষ বেঞ্চ গঠনও জটিল হয়ে পড়বে। এতে মামলা জট বাড়তে পারে আপিল বিভাগে। ৬৭ বছর পূর্ণ হওয়ায় বুধবার অবসরে যান বিচারপতি হাসান আমিন। প্রধান বিচারপতি মো. রুহুল আমিন অবসরে যান ৩১ মে। আপিল বিভাগে এখন পাঁচ বিচারপতি থাকলেও তাদের একজন বিচারপতি মো. জয়নুল আবেদীন গত ২০ জুন থেকে ছুটিতে আছেন। ২২ জুলাই বিচার কাজে যোগ দেবেন তিনি। নামপ্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাধারণত আপিল বিভাগে দুটি বেঞ্চ কাজ করলেও বিচারক সঙ্কটের কারণে আপাতত একটি বেঞ্চ কাজ করবে। বুধবার অবসরে যাওয়া বিচারপতি হাসান আমিন ১৯৯৬ সালের ১ জুন হাইকোর্টের অস্থায়ী বিচারপতি ও ১৯৯৮ সালের ৩১ মে স্থায়ী বিচারপতি হন। ২০০৭ সালের ২১ মার্চ আপিল বিভাগের বিচারক হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০০৪ ঘ.