কক্সবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর চর দখলকে কেন্দ্র করে বুধবার সকালে দু'গ্র"পের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটজনকে আটক করেছে।
নিহত আলাউদ্দিন (৩৫) চকরিয়া পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন বিমানবন্দর মাঠ এলাকার মোহাম্মদ জলিলের ছেলে। তিনি কয়েক মাস আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চকরিয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আমাইন্যার চর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষ গ্র"প আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে চকরিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি জানান, সংঘর্ষে আহত আরও চারজনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলে- মামুনুর রশিদ (২০), মুফিজুর রহমান (৪০), নুরুল আবছার (৩২) ও হামিদ হোসেন (৩২)।
ওসি আরও জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24