২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি আরো দু'একদিন চলতে পারে

সারা দেশে চলমান বৃষ্টিপাত আরো দু'একদিন অব্যাহত থাকতে পারে বলে বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 05:10 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে চলমান বৃষ্টিপাত আরো দু'একদিন অব্যাহত থাকতে পারে বলে বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত চলছে। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বুধবার সারাদিনই সারাদেশে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।" বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া চট্টগ্রামে ১১৯ মিলিমিটার, কুতুবদিয়ায় ১০৩ মিলিমিটার, ভোলায় ১০৫ মিলিমিটার, ময়মনসিংহে ৭১ মিলিমিটার, টাঙ্গাইলে ৭৫ মিলিমিটার, কক্সবাজারে ৯৪ মিলিমিটার, ঈশ্বরদীতে ৬৪ মিলিমিটার, বগুড়ায় ৭৬ মিলিমিটার, বরিশালে ৫৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১০৪৩ঘ.