চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে তার নিজ বাসায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার লাশ মিরসরাইয়ে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাদ আছর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।"
তিনি জানান, শাহজাহান সিরাজ পরপর দুই বার উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২৮ ঘ.
bdnews24