ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) ও সাম্যবাদী দল (এমএল)।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে তত্ত্বাবধায়ক সরকারের 'আত্মঘাতি' সিদ্ধান্ত অভিহিত করে মঙ্গলবার বলেছেন, "তেলের দাম বাড়ানোয় পরিবহন ভাড়া বাড়বে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যাবে। আমরা সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।"
আগামী ৩ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের নির্ধারিত সংলাপকে সামনে রেখে ১৪ দলের শরিক জাসদ (ইনু) ও সাম্যবাদী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাসদের (ইনু) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেলের দাম আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। দরকার হলে এ জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে।"
সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24