২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সার্ক সম্মেলন মঙ্গলবার শুরু

'জলবায়ু পরিবর্তন' শীর্ষক সার্কের তিনদিনব্যাপী আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। সম্মেলনে শ্রীলংকা, ভারত, ভূটান ও মালদ্বীপ থেকে মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিদল যোগ দেবে। আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল থেকেও প্রতিনিধিদল অংশ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 06:49 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জলবায়ু পরিবর্তন' শীর্ষক সার্কের তিনদিনব্যাপী আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। সম্মেলনে শ্রীলংকা, ভারত, ভূটান ও মালদ্বীপ থেকে মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিদল যোগ দেবে। আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল থেকেও প্রতিনিধিদল অংশ নেবে। সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মেলনে আগামী ১ ও ২ জুলাই বিশেষজ্ঞরা অংশ নেবেন। মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন ৩ জুলাই। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে সার্ক দেশগুলোতে ইতোমধ্যে যে প্রভাব পড়েছে বা ভবিষ্যতে পড়বে সে বিষয়ে আলোচনা, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে সদস্য দেশসমূহের অভিযোজনের কর্মকৌশল নির্ধারণ ও অভিজ্ঞতা বিনিময়, নেতিবাচক প্রভাব মোকাবেলায় অর্থের উৎস ও প্রাপ্যতা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে সার্ক সদস্য দেশসমূহের অবস্থান নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিন্ন কর্মপন্থা নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচে ক্ষতির শিকার বাংলাদেশ ও মালদ্বীপের পরিস্থিতি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আগামী ৩ জুলাই মন্ত্রিপর্যায়ের বৈঠকটির উদ্বোধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমএইচবি/০০৩৮ ঘ.