ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল হয়ে পড়া একটি বাস সরাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের রে-কার অপারেটর কনস্টেবল বারী। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
তেজগাঁ থানার উপ পরিদর্শক আতোয়ার রহমান জানান, কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও ক্রসিংয়ে একটি বাস বিকল হয়ে গেলে সেটি সরানোর জন্য কনস্টেবল আব্দুল বারী রাত ৯টার দিকে সেখানে যান।
তিনি রে-কারের হুক লাগানোর সময় কাঁচামালবাহী একটি ট্রাক বিকল বাসটিকে ধাক্কা দিলে বাসটি তার ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, বারী মারা গেছেন।
ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।
আব্দুল বারীর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০৩০ ঘ.
bdnews24