২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারির মধ্যে ১০ লাখ টন সার আমদানি করবে সরকার

আগামী জানুয়ারির মধ্যে সরকার ১০ লাখ টন সার আমদানি করবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। রাশিয়া, বেলারুশ ও মরক্কো থেকে মিউরেট অফ পটাশ (এমওপি), ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এ তিন ধরণের সার আমদানি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী জানুয়ারির মধ্যে সরকার ১০ লাখ টন সার আমদানি করবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা সি এস করিম। রাশিয়া, বেলারুশ ও মরক্কো থেকে মিউরেট অফ পটাশ (এমওপি), ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এ তিন ধরণের সার আমদানি করা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সার ক্রয় সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান কৃষি উপদেষ্টা। সিএস করিম জানান, আগামী আমন ও বোরো মৌসুমে যাতে ঠিকভাবে এসব সার সরবরাহ করা হয় সেটা আমদানির সময়ই নিশ্চিত করবে সরকার। ইতোমধ্যে বেলারুশ আড়াই লাখ টন এমওপি সার রপ্তানিতে রাজি হয়েছে। বাকি সাড়ে সাত লাখ টন সার রাশিয়া ও মরক্কো থেকে আমদানি করা হবে। কৃষি উপদেষ্টা বলেন ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সা