ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে সংসদ ভবনের বিশেষ আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি সোমবার শুরু হয়েছে।
প্রায় ৪৫ মিনিট অভিযোগ উপস্থাপনের পর আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ জুলাই শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. শাহেদ নূরউদ্দিনের আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা গ্যাটকো মামলার অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
অভিযোগে বলা হয়, নিয়ম ভঙ্গ করে অনভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) অবৈধভাবে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সকাল সোয়া ১০টায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে আদালতে আনা হয়। কারাগারে থাকা সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও এ কে এম মোশাররফ হোসেনসহ ১৪ আসামিকেও হাজির করা হয়। জামায়াতে ইসলামীর আমির অসুস্থ মতিউর রহমান নিজামীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা হয়।
ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আদালতে আনা হয়নি।
আদালত রাষ্ট্রপক্ষকে অভিযোগ উপস্থাপনের অনুমতি দিলে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল তা পড়ে শোনান। প্রায় ১৫ মিনিট ধরে অ্যাডভোকেট কাজল অভিযোগের বিষয়বস্তু ব্যাখ্যা করে পড়তে থাকলে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান আপত্তি জানান।
তিনি আদালতকে বলেন, "রাষ্ট্রপক্ষ অভিযোগ না পড়ে মানপত্র পড়ছেন। এত লম্বা অভিযোগের বিষয়বস্তু হয় না। আমার মনú
bdnews24