২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের দায়ে কুষ্টিয়ায় তিন জনের যাবজ্জীবন

মিরপুর উপজেলার একটি হত্যা মামলায় দুই ভাইসহ তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

কুষ্টিয়া, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর উপজেলার একটি হত্যা মামলায় দুই ভাইসহ তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। দণ্ডিতরা হলেন- মিরপুর উপজেলার বারখাদা গ্রামের শেখ সেকেন্দার আলীর ছেলে আব্দুল ওয়াদুদ ওরফে বিক্রম এবং চারুলিয়া গ্রামের মসলেম মালিথার ছেলে রিয়াজ ও মুনাজ। রোববার কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ দিদার আলী ফকির এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২০ জানুয়ারি রাতে আসামিরা রেজাউল করিমকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন মিরপুর থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি (পিপি) আব্দুল মান্নাফ। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩০ ঘ.