২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত যুগ্ম-সচিব বদলি

সাতজন যুগ্ম-সচিবসহ প্রশাসনের বেশ কিছু পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আবুল কালাম আজাদকে ভূমি মন্ত্রণালয়ে ও নাসরিন আক্তারকে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতজন যুগ্ম-সচিবসহ প্রশাসনের বেশ কিছু পদে রোববার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আবুল কালাম আজাদকে ভূমি মন্ত্রণালয়ে ও নাসরিন আক্তারকে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূর মোহাম্মদকে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব সাইফুদ্দিন আহমেদকে পানি সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া যুগ্ম-সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। তারা হলেন, 'ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স' প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) পরিচালক মজিবর রহমান, 'পল্লী প্রগতি' প্রকল্পের পরিচালক কামরুল হাসান এবং 'সমন্বিত উফশী পাট ও পাটবীজ উৎপাদন কর্মসূচি' প্রকল্পের পরিচালক মাহফুজ উল আলম। এদিকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) সচিব হিসেবে কর্মরত উপ-সচিব রফিউল আলমকেও ওএসডি করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম সিদ্দিকুর রহমানকে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি এবং ওই পদে কর্মরত উপ-সচিব জিয়াউল হাসানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনে প্রেষণে নিয়োজিত পুলিশ পরিদর্শক শরিফুল হক সিদ্দিকীকে প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২১৩০ ঘ.