ঢাকা, ২৯ জুন, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ১০ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে।
রোববার সন্ধ্যায় সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ভূমি আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল মকবুল, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব আ ত ম ফজলুল করিম, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোসলেহ উদ্দিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শরফুল আলম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইকবাল মাহমুদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ নকীব মুসলিম, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জামিল ওসমান।
এই কর্মকর্তাদের যিনি যে পদে ভারপ্রাপ্ত ছিলেন, সেই পদেই পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত সবাই বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ইএইচবি/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.
bdnews24