২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ১৮টি দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারের ১৮টি দোকান শনিবার রাতে আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 06:39 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

লালমনিরহাট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারের ১৮টি দোকান শনিবার রাতে আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। অগ্নিকাণ্ডে বাজারের মনসুর মার্কেট সম্পূর্ণ পুড়ে যায়। মার্কেটের মালিক মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর তা ছড়িয়ে মার্কেটের ১৮টি দোকানকেই গ্রাস করে।" আগুনে দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে মফিজুল ইসলাম জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, লালমনিরহাট সদর থেকে দমকল বাহিনীর গাড়ি এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো মার্কেটটিই পুড়ে গেছে বলে তিনি জানান। চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, আগুনে দোকানিরা তাদের সর্বস্বই হারিয়েছেন। রাতে আগুন লাগায় বেশির ভাগ দোকান থেকেই মালামাল বের করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৯ ঘ.