২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস উল্টে নিহত ২

মাগুরায় রোববার ভোররাতে ঈগল পরিবহণের যাত্রীবাহী একটি বাস উল্টে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

মাগুরা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় রোববার ভোররাতে ঈগল পরিবহণের যাত্রীবাহী একটি বাস উল্টে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার জাগলাচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সগীর মিয়া। নিহতদের মধ্যে এক জন বাসযাত্রী এবং অপর জন বাস চালকের সহকারী। নিহত বাসযাত্রী নাসিরের বাড়ি খুলনা শহরের নিরালা এলাকায়। বাসচালকের সহকারী বেল্লাল হোসেনের বাড়ি যশোরের বকচর এলাকায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি সগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিল। পথে জাগলাচর বটতলা এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।" বাসযাত্রীর লাশ সঙ্গে সঙ্গে উদ্ধার করা হলেও বেল্লালের লাশটি বাসের নিচে চাপা পড়ে। সকাল ১১টার দিকে বাসটি তোলা হলে বেল্লালের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা সগীর মিয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.