চট্টগ্রাম, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রামে আঞ্চলিক সংলাপের অংশ হিসাবে চন্দনাইশ সদর উপজেলার কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ময়দানে গ্রামীণ পর্যায়ের সংলাপ শনিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের উপস্থিতিতে এ সংলাপে চন্দনাইশ ও আশেপাশের এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নিচ্ছে।
সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা বলেছেন, "রাজনৈতিক দলগুলো আমাদের প্রতিপ নয়। বর্তমান সরকারের কেউ আগামী র্নিবাচনে অংশ নেবেন না।"
আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা সকাল পৌনে নয়টায় হেলিকপ্টার যোগে চন্দনাইশে পৌঁছেন। এরপর সকাল সাড়ে নয়টায় কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় ময়দানে সংলাপ শুরু হয়। শিা এবং বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিলুর রহমান, এলজিআরডি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদেরও সংলাপে উপস্থিত আছেন। এতে স্থানীয় পর্যায়ের তিনশ' ব্যক্তি অংশ নিচ্ছেন।
চন্দনাইশে এ গ্রামীণ সংলাপকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী থেকে ৪৫ কিলোমিটার দূরে এ উপজেলা সদরে সকাল থেকে উৎসবের আমেজ বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল দেখা গেছে বলে চন্দনাইশ থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মিন্টু চৌধুরী।
আমন্ত্রণ না পেলেও আবুল কাশেম নামের এক কৃষক সংলাপ স্থলে এসেছেন কৌতুহল থেকেই। তিনি মনে করছেন, প্রধান উপদেষ্টা গ্রামীন জনগণের কথা, সুখ দুঃখের কথা শুনবেন। দণি চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সরকারের উচ্চতর মহলকে জানানোর এমন সুযোগ আর মিলবে না বলে তিনি মনে করেন। এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্থানীয় যুবক দেলোয়ার হোসেন বলেন, সংলাপের মাধ্যমে যেসব বিষয় উঠে আসবে তা কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে কার্যকর করার উদ্যোগ নিতে হবে।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া এ আঞ্চলিক সংলাপের দ্বিতীয় পর্ব বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে প্রধান উপদেষ্টাসহ অন্য চার উপদেষ্টাও উপস্থিত থাকবেন। এরপর বেলা দেড়টায় সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে। এতে নগরীর বিভিন্ন পেশা ও স্তরের তিনশ জন প্রতিনিধি অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জিএনএ/১১৪০ ঘ.
bdnews24