খাগড়াছড়ি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা হাসান আরিফ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে মানিকছড়িতে উপদেষ্টাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি আহত হন।
দুর্ঘটনায় তার ব্যক্তিগত সহকারী, গানম্যান ও চালকও আহত হয়েছেন।
মানিকছড়ি থানা কর্মকর্তারা জানান, মানিকছড়ির মহামনি মোড়ে পৌঁছার পর উপদেষ্টাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টাসহ আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।"
তাদের বহনকারী মাইক্রোবাসটি ফটিকছড়ি পার হয়েছেন বলেও তিনি জানান।
ওসি আরও জানান, দুর্ঘটনায় উপদেষ্টার গানম্যান মারাত্মক আহত হয়েছেন।
আইন উপদেষ্টা খাগড়াছড়িতে ক্ষদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপে যোগ দিতে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৮৩৫ ঘ.
bdnews24