২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় দুর্ঘটনায় শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় (শিপ ব্রেকিং ইয়ার্ডে) শুক্রবার সকালে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 06:36 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় (শিপ ব্রেকিং ইয়ার্ডে) শুক্রবার সকালে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ রুবেল (২৩)। তিনি মাদামবিবির হাটে অবস্থিত সাগর শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করতেন। তার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারিতে। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক রমজান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে ইয়ার্ডে পুরনো জাহাজের প্লেট কাটার সময় একটি প্লেট রুবেলের মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২৩০ ঘ.