২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহানারা ইমাম পদক পেলেন কামাল লোহানী ও জাতীয় কবিতা পরিষদ

২০০৮ সালের জাহানারা ইমাম স্মারক পদক পেয়েছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক কামাল লোহানী ও সংগঠন হিসেবে জাতীয় কবিতা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-- ২০০৮ সালের জাহানারা ইমাম স্মারক পদক পেয়েছেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক কামাল লোহানী ও সংগঠন হিসেবে জাতীয় কবিতা পরিষদ। বৃহস্পতিবার শহীদ জননী জাহানারা ইমামের চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক কবীর চৌধূরী এ পদক তুলে দেন। অনুষ্ঠানে কবীর চৌধুরী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনকে সফল করতে হলে গণমানুষের কাছে আমাদের যেতে হবে। অতীতে কোনও সরকারই এই দাবির পক্ষে ছিল না।" তিনি বলেন, "ন্যায়বিচারের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।" কবীর চৌধুরী সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন, "মৌলবাদীদের জন্য বৈদেশিক অর্থ যোগানের বিষয়ে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না?" কামাল লোহানী বলেন, "যুদ্ধাপরাধীদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে।" বর্তমান সরকার জনপ্রিয়তা পাওয়া জন্যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ তুলেছিল মন্তব্য করে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, "এখন মনে হচ্ছে তারা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যেই এ কথা বলেছে।" ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, মুনতাসীর মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন। কামাল লোহানী পুরস্কৃত হয়েছেন 'সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, মৌলবাদ ও সা