ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অসুস্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে বিশেষ আদালতে তার পে এ আবেদন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ নাসিমের পে অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম বিশেষ আদালত-৩ এ ডিজিটাল টেলিফোন লাইন স্থাপনের কাজ দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বিচারক শাহেদ নুরউদ্দিন এ বিষয়ে আগামী রোববার শুনানি করে সিদ্ধান্ত দেবেন বলে জানান। তবে প্রয়োজন হলে এর আগেও শুনানি হবে বলে বিচারক আসামীপরে আইনজীবীকে আশ্বস্ত করেন।
অসুস্থ মোহাম্মদ নাসিম বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির অপোয় রয়েছেন। মস্তিষ্কে রক্তরণের কারণে অসুস্থ নাসিমকে মঙ্গলবার ল্যাব এইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্নীতির অভিযোগে মোহাম্মদ নাসিমকে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের একটি মামলায় গত ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমের ১৩ বছরের কারাদণ্ড হয়।
স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে আদালত তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এসকে/১৫২১ঘ.
bdnews24