২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারপ্রাপ্ত উপাচার্য হয়ে আমার সারা জীবনের অর্জন ধ্বংস হয়ে গেছে'

নিজের বিরুদ্ধে যাবতীয় অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের বিরুদ্ধে যাবতীয় অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান। তিনি খেদ প্রকাশ করে বলেছেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার সারা জীবনের অর্জন ধ্বংস হয়ে গেছে।" জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়ে রাশিদুল হাসান বলেছেন, "যদি এ থেকে পরিত্রাণ না পাই, তাহলে আগামী মাসে পদত্যাগ করব।" অধ্যাপক হাসান বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্য- তিন দায়িত্বই পালন করছেন। এক সঙ্গে তিন দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ দায় সরকারের ওপর চাপিয়ে বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে সরকার নিয়োগ দিচ্ছে না।" তিনি বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে সরকার দ্বৈত নীতি পালন করছে। এ অবস্থা যদি চলতে থাকে, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের যদি সরানো না হয়; তবে প্রতিষ্ঠানটি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এ েেত্র সরকার যদি দ্রুত পদপে না নেয়; আমি মনে করব, সরকারের ১/১১ এর চেতনা অলীক-অবাস্তব।" ]স