ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সঙ্কটে দেশের উত্তরাঞ্চলের নগর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিনই দিনে-রাতে নিয়মিত লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে হাসপাতালের জরুরি অস্ত্রোপচার পর্যন্ত বন্ধ করে রাখতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, অসহনীয় লোড শেডিংয়ের কারণে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম। বর্তমানে হাসপাতালে ভর্তি প্রায় ১২০০ রোগীও রয়েছে দুর্ভোগে। জরুরি অনেক অস্ত্রোপচার পর্যন্ত বন্ধ রয়েছে।
হাসপাতাল কর্মকর্তা ও রোগীরা জানায়, গত সোমবার থেকে লোড শেডিংয়ের মাত্রা চরম আকার ধারণ করে। সোমবার সারারাত হাসপাতালে বিদ্যুৎ ছিল না। পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সোয়া ১টা পর্যন্ত এবং বুধবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সব মিলিয়ে মাত্র দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ ছিল।
সরেজমিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, লোডশেডিংয়ের সময় পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে থাকে।
সার্জারি বিভাগের রোগী মমতাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সারারাত হাসপাতাল অন্ধকারে ছিলো, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।"
একই ওয়ার্ডের সোলেমান, ওহাব জানান, মঙ্গলবারও মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে তারা কাহিল হয়ে পড়েছেন।
এ বিষয়ে হাসপাতালের বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত সহকারী আব্দুল বাতেন জানান, পিক আওয়ারে জেনারেটর দিয়েও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
শুধু হাসপাতালেই নয়, পুরো রংপুর জুড়েই চলছে বিদ্যুতের সঙ্কট। প্রতিদিন কমপে ১২ ঘণ্টা থেকে ১৬/১৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
নীলফামারী প্রতিনিধি জানান, চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় দিনে-রাতে অধিকাংশ সময় লোডশেডিংয়ে থাকতে হচ্ছে শহরবাসীকে। গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয় জনজীবনে দুর্বিষহ করে তুলেছে।
বিভিন্ন উপজেলায় দিন-রাত ২৪ ঘণ্টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৪৫-৫০ বার এবং পল্লী বিদ্যুৎ ৪৫-৫০ বার লোডশেডিং করতে হচ্ছে বলে স্বীকার করেছে উভয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থার কর্তৃপ। অত্যাধিক লোডশেডিংয়ের কারণে জেলার ব্যবসায়ীরাও বিপাকে পড়েছে।
নীলফামারী পৌর এলাকার সাখামাছা পাড়ার মিল চাতাল ব্যাবসায়ী আজিজুল ইসলাম, সাইয়াকুল ইসলাম, ষ্টেশন এলাকার নজরুল ইসলাম, ফুট অফিস পাড়ার মানিকসহ অনেকেই জানান, লোডশেডিংয়ের কারণে খাদ্য বিভাগের কাছ থেকে নেওয়া ধান থেকে চাল তৈরি করা যাচ্ছে না। ফলে সরকারকে সময়মতো চাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
তারা বলেন, ২৪ ঘণ্টায় মাত্র ছয় থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ব্যবসায় তি গুনতে হচ্ছে।
সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাদেরহাট এলাকার মিলচাতাল ব্যবসায়ী তসলিম উদ্দিন পাটোয়ারী বলেন, "রাতের বেলা বিদ্যুৎ থাকলেও একটু ঝড়বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে শুকানো ধান পরদিন আবার শুকাতে হয়। এতে করে লাভের চেয়ে তির হিসেবই গুনতে হয় বেশি। আবাসিক প্রকৌশলীদের কাছে অভিযোগ করলেই তারা বলে, জাতীয় গ্রিড ফেল করেছে।"
এছাড়াও জলঢাকা উপজেলার রাজারহাট এলাকার মিল চাতাল ব্যবসায়ী দোদুল রহমান, ডোমারের মমিনুর রহমান, ডিমলার রাজ্জাক আলী, কিশোরগঞ্জের আশেকুল ইসলাম, সৈয়দপুর উপজেলার আবু সঈদ জানালেন বিদ্যুৎ সংকটে শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, দৈনন্দিন জীবনেও চরম বেকায়দায় আছেন তারা। প্রচণ্ড গরমে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে, শিশুদের লেখাপড়ারও তি হচ্ছে।
নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, নীলফামারীর ছয়টি ফিডারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে মাত্র দুই থেকে তিন মেগাওয়াট। যা দিয়ে আবাসিক ও বানিজ্যিক বিদ্যুৎ সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না।
তিনি জানান, ঘাটতির কারণে প্রতি ২৪ ঘন্টায় ৮ ঘন্টা লোডশেডিং রাখতে হচ্ছে প্রতিটি ফিডারে। পল্লী বিদ্যুত সমিতির সরবরাহে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। সব মিলিয়ে প্রায় ১৬/১৭ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম জানিয়েছেন, জেলা সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় বাণিজ্যিক ও আবাসিক সংযোগ রয়েছে ৪৯ হাজার ২০০টি। এইসব সংযোগে সমিতির বিদ্যুতের চাহিদা কমপে ৮ মেগাওয়াট। কিন্তু পিক আওয়ারে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই মেগাওয়াট।
তিনি জানান, চাহিদামতো বিদ্যুৎ চেয়ে কর্ত্তৃপকে জানানো হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/২০১৬ ঘ.
bdnews24