২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এসো বাংলাদেশ গড়ি' রোড শো টাঙ্গাইলে

'এসো বাংলাদেশ গড়ি' স্লোগান নিয়ে রোড শো'র মোটর শোভাযাত্রা বুধবার দুপুরে টাঙ্গাইল পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

টাঙ্গাইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগান নিয়ে রোড শো'র মোটর শোভাযাত্রা বুধবার দুপুরে টাঙ্গাইল পৌঁছেছে। জেলা শহরের প্রবেশ দ্বার মির্জাপুর ক্যাডেট কলেজ গেট থেকে টাঙ্গাইল স্টেডিয়াম পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার জনতা স্লোগানে স্লোগানে স্বাগত জানায় রোড শো-কে। ফরিদপুর থেকে আসা রোড শো-কে টাঙ্গাইলে স্বাগত জানান জেলা প্রশাসক মো. আখতার আলী সরকার। ওই সময় স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা নাচে-গানে বরণ করে নেয় রোড শো-কে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুল অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে টাঙ্গাইল স্টেডিয়ামে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এতে প্রধান অতিথি থাকবেন। এছাড়া দিনব্যাপী আলোচনা, ১০ জন সাদা মনের মানুষকে সংবর্ধনা, পৌর এলাকার একশ দুস্থ মানুষের মধ্যে ৫ কেজি করে আলু বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রোড শো-র আগমন উপলে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের হেলিপ্যাড থেকে শুরু হয়ে ময়মনসিংহ সড়ক, পুরাতন বাসস্ট্যান্ড ভিক্টোরিয়া রোড হয়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো দেশের ৫৫টি জেলা ঘুরছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.