২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিতে পুনর্বহালের দাবিতে এথেন্সে ১২০ বাংলাদেশী শ্রমিকের ধর্মঘট

চাকরিতে পুনর্বহালের দাবিতে এথেন্সের একটি টেক্সটাইল কারখানা থেকে ছাঁটাইকৃত বাংলাদেশী ১২০ শ্রমিক মঙ্গলবার থেকে ধর্মঘট পালন করছে। 'লেডি ফ্যাশন' নামের ওই টেক্সটাইল কারখানায় কর্মরত মোট ২০০ শ্রমিকের মধ্যে ওই ১২০ জনই ছিল বাংলাদেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

এথেন্স, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিতে পুনর্বহালের দাবিতে এথেন্সের একটি টেক্সটাইল কারখানা থেকে ছাঁটাইকৃত বাংলাদেশী ১২০ শ্রমিক মঙ্গলবার থেকে ধর্মঘট পালন করছে। 'লেডি ফ্যাশন' নামের ওই টেক্সটাইল কারখানায় কর্মরত মোট ২০০ শ্রমিকের মধ্যে ওই ১২০ জনই ছিল বাংলাদেশী। গত সোমবার তাদের চাকরি থেকে ছাঁটাই করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পিএএমই এ ধর্মঘটের ডাক দেয়। 'ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস' এর সাধারণ সম্পাদক জর্জ মাভরিকস মঙ্গলবার কারখানাটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি শ্রমিকদের উদ্দেশে বক্তব্যও রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএল/এমএ/১৬৪৪ ঘ.