২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের জ্বর কমেছে। তাকে বুধবার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের জ্বর কমেছে। তাকে বুধবার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "রাষ্ট্রপতির জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল আলীম জানিয়েছেন রাষ্ট্রপতির জ্বর গত রাতেই কমেছে এবং আর জ্বর আসেনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।" ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় ইয়াজউদ্দিন আহম্মেদকে সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরএ/এমএ/১৫৪০ ঘ.