গাজীপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের কাছে কামারপাড়া এলাকায় সোমবার রাতে র্যাবের কথিত 'ক্রসফায়ারে' মাহবুবুর রহমান ওরফে ভূঁইয়া বাবু (৩৮) নিহত হয়েছেন।
র্যাব ও টঙ্গী থানা পুলিশ জানায়, ভূঁইয়া বাবু টঙ্গীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০০২ সালে যুবদলের কেন্দ্রীয় নেতা হারিস আহম্মদকে গুলি করে হত্যাসহ খুন, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও ডাকাতির ১৩টি মামলা রয়েছে।
র্যাব-১ এর মেজর মাসুদ জানান, সন্ত্রাসী ভুঁইয়া বাবুর দখলে থাকা একটি গুলিভর্তি পিস্তল, একটি শর্টগান ও ৪টি ককটেল জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মোল্লা মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে সাড়ে ৩টার দিকে কামারপাড়া এলাকায় র্যাবের চেকপোস্টে ভুঁইয়া বাবুর প্রাইভেট গাড়িকে (ঢাকা মেট্রো-খ-১৩-১১৭২) থামার জন্য সংকেত দেয়া হয়। সংকেত উপাে করে গাড়িটি ইজতেমা মাঠের উত্তর প্রান্তের সড়ক ধরে অগ্রসর হতে থাকলে র্যাবের অপর একটি টহলদলের সামনে পড়ে।
তিনি জানান, ভুঁইয়া বাবু ও তার অপর দুই সহযোগী র্যাবের অবস্থান ল্য করে গুলি ও ককটেল ছোড়ে। এ সময় আত্মরার্থে র্যাব পাল্টা গুলি করলে চালকের আসনে বসা ভূঁইয়া বাবু গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তার দুই সহযোগী পালিয়ে গেছেন।
সিনিয়র সহকারী পরিচালক আরও জানান, সংঘর্ষের সময় দুই র্যাব সদস্য আহত ও তাদের ব্যবহৃত টহল গাড়ি তিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে রাতেই টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.
bdnews24