ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
জ্বরে আক্রান্ত হলে সোমবার রাতে রাষ্ট্রপতিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতির অবস্থা আগের চেয়ে একটু ভালো। সকালে তিনি নাস্তা করেছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে।"
হাসপাতালে রাষ্ট্রপতিকে কতদিন ভর্তি থাকতে হবে এ প্রসঙ্গে তিনি বলেন, "চিকিৎসকরা এ ব্যাপারে এখনো কিছু বলেননি। তারা বলেছেন, যেহেতু তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন সেহেতু সুস্থ হতে একটু সময় লাগতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএআর/এসকে/১১২২ঘ.
bdnews24