২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর কর্মীর মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটি এলাকা থেকে সোমবার আলতাফ হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলতাফ চার নম্বর জেটিতে বার্থ অপারেটর ইউনাইটেড ট্রেডিংয়ে টালি কার্ক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটি এলাকা থেকে সোমবার আলতাফ হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলতাফ চার নম্বর জেটিতে বার্থ অপারেটর ইউনাইটেড ট্রেডিংয়ে টালি কার্ক ছিলেন। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা মো. আফসার জানান, ২০ জুন রাতে চার নম্বর জেটিতে কর্মরত অবস্থায় জাহাজের ধাক্কায় নদীতে পড়ে যান আলতাফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকাল ৮টার দিকে ১০ নম্বর জেটির সামনে কর্ণফুলী নদীতে তার মৃতদেহ ভেসে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২৫৫ ঘ.