ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে প্রচলিত ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই।
সোমবার এত তথ্য বিরণীতে এ কথা জানানো হয়।
৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে- এমন গুজব ছড়িয়ে পড়ার পরপরই সরকার বিষয়টি স্পষ্ট করলো।
তথ্য বিবরণীতে বলা হয়,বর্তমানে প্রচলিত ৫০০ টাকার সব ধরনের নোটই বৈধ মুদ্রা হিসেবে যথারীতি চালু থাকবে।
গত শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বাজেটোত্তর এক আলোচনা অনুষ্ঠানে প্রচলিত ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রস্তাব দেন।
তিনি বলেছিলেন, "আমাদের আশঙ্কা, সীমান্ত এলাকায় ৫০০ টাকার নোট মজুদ হচ্ছে। এছাড়া, এক শ্রেণির মানুষ ব্যাংকে টাকা না রেখে ৫০০ টাকার নোট অন্য কোথাও রেখে দিচ্ছে।"
এসব কারণে বাজারে টাকার সঙ্কট দেখা দিয়েছে কিনা- তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে ৫০০ টাকার নোট বাতিল করার বিষয়টিও বিবেচনা করতে বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৯ ঘ.
bdnews24