ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নাঈমের (১৬) বস্তাবন্দি ত বিত লাশ সোমবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার পইরতলা পিয়ারী ব্রিজের নীচে লাশ ভাসতে দেখে লোকজন খবর দিলে পুলিশ নাঈমের লাশ উদ্বার করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। সে পইরতলার শের মোহাম্মদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।"
গত ১৬ জুন রাতের খাবার খেয়ে নাঈম ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বাবা শের মোহাম্মদ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৬ ঘ.
bdnews24