২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ছুরিকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শনিবার রাতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 06:22 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শনিবার রাতে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম টেনু মিয়া (২৮)। পূর্ব শত্র"তার জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, একদল দুর্বৃত্ত রাত ১০টার দিকে মোবাইলে ফোন করে কসবার মূলগ্রাম ইউয়িনের চারগাছ গ্রামের টেনু মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে গ্রামের একটি পুকুরের ধারে টেনু মিয়াকে আহত অবস্থায় পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। টেনু মিয়ার দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আশরাফুল ইসলাম বলেন, পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদের ধারণা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দুপুরে কসবা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৪ ঘ.