২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাঘের হামলায় তিন গ্রামবাসী নিহত

শ্যামনগরে বনের নিকটবর্তী জেলে পাড়া মুন্সীগঞ্জে শুক্রবার রাতে একটি বাঘ লোকালয়ে ঢুকে তিনজনকে হত্যা করেছে। এলাকার মানুষ রাত সাড়ে ১১ টা পর্যন্ত বাঘটিকে একটি ঘরে আটকে ঘেরাও করে রেখেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 06:17 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যামনগরে বনের নিকটবর্তী জেলে পাড়া মুন্সীগঞ্জে শুক্রবার রাতে একটি বাঘ লোকালয়ে ঢুকে তিনজনকে হত্যা করেছে। এলাকার মানুষ রাত সাড়ে ১১ টা পর্যন্ত বাঘটিকে একটি ঘরে আটকে ঘেরাও করে রেখেছিল। নিহতরা হলেন- তারক চন্দ্র (৩২), অঘোর মণ্ডল (৭০) ও তার ছেলে বউ করুণা বালা (৪০)। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন স্থানীয়দের বরাত দিয়ে রাত সোয়া এগারটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে বাঘটি লোকালয়ে ঢুকে রাস্তায় থাকা তারকচন্দ্রকে হঠাৎ হামলা করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরই বাঘটি ঢুকে পড়ে অঘোর মণ্ডলের বাড়িতে। এখানে এটি অঘোরমণ্ডল ও তার ছেলের বউ করুণাকে হত্যা করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার লোকজন বাঘটিকে একটি ঘরে আটকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে বাংলাদেশ রাইফেলস, শ্যামনগর থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/০০১৩ঘ.