ঠাকুরগাঁও, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, "অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। সর্ব প্রথম জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সরকার বিশেষ কোন গোষ্ঠীকে নির্বাচনে জেতানোর চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।"
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে জেলা ওয়ার্কাস পার্টি আয়োজিত এক সুধী সমাবেশে মেনন এই দাবি জানান।
ওয়ার্কাস পার্টির দেশব্যাপী গণস্বাক্ষরতা কর্মসূচির অংশ হিসাবে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়া ও তার ছেলেদের মুক্তির ব্যাপারে জামায়াত নেতাদের সা
bdnews24