২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: ঘুষের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৫ জুন

তারেক রহমান অসুস্থ থাকায় ঘুষ নিয়ে হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পেছানো হয়েছে। আদালত আগামী ২৫ জুন শুনানির নতুন দিন ধার্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান অসুস্থ থাকায় ঘুষ নিয়ে হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারো পেছানো হয়েছে। আদালত আগামী ২৫ জুন শুনানির নতুন দিন ধার্য করেছে। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ দিন ধার্য করেন। এর আগে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তারেক রহমানের অসুস্থতার বিষয়টি আদালতে তুলে ধরেন। একই সঙ্গে তিনি তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করেন। তারেক রহমান সুস্থ না হওয়া পর্যন্ত অভিযোগ গঠন না করার জন্যও আদালতের কাছে আবেদন জানান আইনজীবী। এর জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ গোলাম হাফিজ আদালতকে বলেন, "আসামিপক্ষের আইনজীবীরা তারেক রহমানের অসুস্থতা নিয়ে খেলা করছেন। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নিয়ে চিকিৎসার সুযোগ থাকলেও তারা তা না করে বিচার কাজ বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছেন।" তিনি আরো বলেন, "তারেক রহমানের সুচিকিৎসার বিষয়ে আমাদের কোন আপত্তি নেই। তিনি সুস্থ হোন এটা আমরা সবাই চাই। কিন্তু আদালতের সীমাবদ্ধতা আছে। বিচারকাজ দ্রুত শেষ করতে হবে। আর বিদেশে পাঠানোর বিষয়টি রাষ্ট্রের নির্বাহী আদেশে হতে হয়।" এরপর বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি গত ৯ জুন হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৫ জুন দিন করা হয়। ১৫ জুন মামলার অন্যতম অভিযুক্ত আসামি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান অসুস্থ থাকায় তার আইনজীবীরা আদালত মুলতবি করার আবেদন জানান। তারা তখন মামলার বিচারকাজ স্থগিত এবং তারেককে উন্নত চিকিৎসার জন্য দুটি পৃথক আবেদন করেছিলেন। আদালত তখন মামলার বিচারকাজ আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করে আবেদন দুটির ওপর আদেশ দেবে বলে জানিয়েছিল। আদালত কোন আদেশ না দিয়েই বৃহস্পতিবার অভিযোগ গঠনের নতুন শুনানির দিন ধার্য করেন। অসুস্থ থাকায় বৃহস্পতিবার তারেক রহমান আদালতে উপস্থিত না থাকলেও মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বিরকে হত্যা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি