২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস উল্টে নিহত ৫

পাবনা-নগরবাড়ী সড়কে বুধবার বিকালে যাত্রীবাহী একটি বাস উল্টে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

পাবনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা-নগরবাড়ী সড়কে বুধবার বিকালে যাত্রীবাহী একটি বাস উল্টে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। আতাইকুলা থানার গাঙ্গহাটি এলাকায় বিকাল ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী। তিনি সাংবাদিকদের বলেন, বেড়া উপজেলার কাজীরহাট থেকে ছেড়ে আসা আমিন পরিবহনের বাসটি গাঙ্গহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারীসহ চার জন ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় একটি শিশুর। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাহান আলী (৪১), পাবনার সুজানগর উপজেলার দুলাই চরগোবিন্দপুর গ্রামের খোকন কাজী (৪৫), সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের আবদুর রহিম খানের মেয়ে প্রীতি (৫) এবং মাদপুর গ্রামের আবদুর রশিদের স্ত্রী ফৈাজিয়া খাতুন (২২)। হিত অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৯ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ১৪ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা হয়েছে বলে পুলিশ সুপার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯১৫ ঘ.