২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি বাসে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি-চালিত বাসে দূরত্বসহ ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি-চালিত বাসে দূরত্বসহ ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার। ১৮ জুন বুধবারের মধ্যে সকল বাস ও কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে সরকার এ নির্দেশ দিয়েছে। এতে বলা হয়, যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ'র মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। যে সব পরিবহণ কোম্পানি বা বাস অপারেটর সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেবে বা ভাড়ার চার্ট দেখানো বা টিকিট ছাড়া ভাড়া আদায় করবে তাদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কাছের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১২০ঘ.