২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় চট্টগ্রামে তিনজনের ১৭ বছর করে কারাদণ্ড

অস্ত্র মামলায় তিনজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজনুল আহসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আবু তৈয়ব, সেলিম ড্রাইভার ও মো. সোহেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় তিনজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজনুল আহসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আবু তৈয়ব, সেলিম ড্রাইভার ও মো. সোহেল। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি কাজে এলজি, গুলি ও চাপাতি ব্যবহারের অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তিন আসামিকে ১৭ বছর করে সশ্রম কারাভোগের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৮ অক্টোবর রাতে হাটহাজারী উপজেলাধীন চৌধুরী হাট এলাকায় ডাকাতি করতে গেলে স্থানীয় জনতার সহায়তায় সাজাপ্রাপ্ত তিনজনকে পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি চাপাতি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই দিন পুলিশ বাদি হয়ে হাটহাজারী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। আইনজীবী এনামুল হক জানান, ২০০৭ সালের ১ নভেম্বর এই মামলার অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ৩ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। মামলায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/জিএনএ/১২০৫ ঘ.