২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সামরিক সচিব পদে যোগ দিয়েছেন রুহুল আমিন

রাষ্ট্রপতির সামরিক সচিব পদে রোববার যোগ দিয়েছেন মেজর জেনারেল রুহুল আমিন। রাষ্ট্রপতির জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির সামরিক সচিব পদে রোববার যোগ দিয়েছেন মেজর জেনারেল রুহুল আমিন। রাষ্ট্রপতির জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল রুহুল আমিনকে রাষ্ট্রপতির সামরিক সচিব পদে নিয়োগ দেওয়ার আগে মেজর জেনারেল পদে পদোন্নতিও দেওয়া হয়। সচিব সিরাজুল ইসলাম আরও জানান, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ভারপ্রাপ্ত মহাপরিচালক আশরাফ আবদুল্লাহ ইউছুফকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক এবং সেনা সদরের পরিচালক (পদাতিক) মেজর জেনারেল ফেরদৌস মিয়াকে পদোন্নতি দিয়ে ১১ ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়া কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২ জুন রাষ্ট্রপতির সামরিক সচিব মো. আমিনুল করিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। একই দিন বগুড়ার জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল শামীম চৌধুরীকে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়। এর পর থেকে পদগুলো শূন্য ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমআই/১৬১৩ ঘ.