২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত

টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা ধল্লায় রোববার সকালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

টাঙ্গাইল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা ধল্লায় রোববার সকালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপের হেলপার জয়দেবপুরের সারদাগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে মোহসিন (১৭) এবং অপর আরোহী ঢাকার মিরপুর এলাকার আয়ুব খানের ছেলে জসীম (১৮)। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী মুরগী বোঝাই একটি পিকআপের (ঢাকা মেট্রো-ছ-১১-৩৯০৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-চ-১৪-১৪১৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোহসিন ও জসীম নিহত হয়। তিনি জানান, উভয় গাড়ির চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৪ ঘ.