২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে বিদেশ পাঠাতে স্ত্রী-কন্যার আবেদন

খালেদা জিয়ার বড় ছেলে কারাবন্দি তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছেন তার স্ত্রী ঁজুবাইদা রহমান। রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের কাছে এই আবেদন জমা দেয়া হয়। >>স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা জুবাইদা রহমানের আবেদন দেখুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 07:44 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে কারাবন্দি তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছেন তার স্ত্রী ঁজুবাইদা রহমান। রোববার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের কাছে এই আবেদন জমা দেয়া হয়। তারেকের আইনজীবী ব্যারিস্টার নওশাদ জামিরসহ কয়েক জন আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে দেখা করে জুবাইদা রহমানের পক্ষে আবেদন জমা দেন। তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও বাবার মুক্তির জন্য এই আবেদনে স্বাক্ষর করেছেন। সাক্ষাত শেষে ব্যারিস্টার নওশাদ জামির সাংবাদিকদের বলেন, "তারেক রহমানের বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী এবং মেয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন পত্র জমা দিয়েছি। তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই আবেদন মঞ্জুর এবং চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করেছি।" তিনি বলেন, "আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবকে বলেছি, দেশীয় চিকিৎসার তারেক রহমানের উন্নতি হচ্ছে না তাই তাকে বিদেশে চিকিৎসা করানো প্রয়োজন"। উপদেষ্টা এবং সচিব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন"। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওশাদ বলেন,"খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কোন আবেদন করা হবে না। তার বিষয়ে বিএনপি মহাসচিব সুনির্দিষ্ট বক্তব্য দিয়েছেন।" কোকোর চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে কি না এসংক্রান্ত প্রশ্নের জবাবে নওশাদ বলেন, "আমরা তার বিষয়ে আবেদন করিনি। তবে তার পরিবারের পক্ষ থেকে সম্ভবত আবেদন করা হয়েছে।" গত বছরের ৭ মার্চ তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড়ের বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। তারেক রহমান বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ঘুষ নেয়ার একটি মামলায় অসুস্থতার জন্য হাজির করা হয়নি তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৩২১ ঘ.