২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অর্থবছরে ভর্তুকির পরিমাণ উন্নয়ন ব্যয়কেও ছড়িয়ে যাবে: তামিম

নতুন অর্থ বছরে বিভিন্ন খাতে সরকারের মোট ভর্তুকির পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দকেও ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অর্থ বছরে বিভিন্ন খাতে সরকারের মোট ভর্তুকির পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দকেও ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম। শনিবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'নিরাপদ জ্বালানি সরবরাহ এবং জ্বালানি মূল্য' শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তামিম বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের বর্তমান দাম বজায় থাকলেও নতুন অর্থ বছরে এ খাতে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ১৬ হাজার কোটি টাকা। আর বিভিন্ন খাত মিলিয়ে সরকারের মোট ভর্তুকি দাঁড়াবে প্রায় ২৬ হাজার কোটি টাকা। যা ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দের চেয়েও বেশি। আসন্ন অর্থবছরের জন্য সরকারের ঘেষিত এডিপি বরাদ্দের পরিমাণ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। অধ্যাপক তামিম সেমিনারে বলেন, "জ্বালানি মূল্যের সমন্বয় না করলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই মূল্য সমন্বয় করতে হবে। এখন আমরা ৯০ টাকার ডিজেল ৪০ টাকায় বিক্রি করছি। তরল জ্বালানির বর্তমান মূল্য বজায় থাকলেও আগামী অর্থবছর এ খাতে ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এছাড়া বিদ্যুৎ খাতে ২ হাজার কোটি টাকা, সারের জন্য প্র্রায় ৫ হাজার কোটি টাকা, খাদ্যে ৩/৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। সব মিলিয়ে ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ২৬ হাজার কোটি টাকার বেশি। অথচ নতুন অর্থ বছরের জন্য সরকারের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ৬০০ কোটি টাকা।" তিনি বলেন, "আমাদের দেশে ভর্তুকি পায় কারা? মোট জনসাধারণের ২৫ ভাগ বিদ্যুৎ সরবরাহ পায়। এর মধ্যে ৮০ ভাগ শহরে বাস করে। বিদ্যুতের ভর্তুকি থেকে তারাই সুবিধা পাচ্ছে। অনেকেই মনে করেন, ডিজেলের দাম অকটেন বা পেট্রোলের চেয়ে কম। কিন্তু বিশ্ববাজারে অকটেনের চেয়ে ডিজেলের দাম বেশি। আমাদের দেশে আমদানি করা ডিজেলের ২০ ভাগ কৃষকরা ব্যবহার করেন। আর ৫০-৬০ ভাগ ব্যবহৃত হয় পরিবহন খাতে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনের জন্য বাপেক্সের প্রতি ঘনমিটার গ্যাসে ব্যয় হয় ৭০ টাকা। আন্তর্জাতিক কোম্পানিগুলোর ব্যয় হবে ৭০ থেকে ১১০ টাকা। কাজেই প্রতি ঘনমিটার গ্যাস ১৫০ টাকার কমে বিক্রি করলে লোকসান হবে। এ বাস্তবতা বুঝে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য মূল্য নির্ধারণ করতে হবে।" জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন সেমিনারে বলেন, "গ্যাসের ওপর নির্ভরতা এতো বেশি যে আমরা অন্যদিকে মনযোগ দিতে পারছি না। আমরা এখনই গ্যাসের স্বল্পতা টের পাচ্ছি। এর বিকল্প খোঁজা আমাদের আগেই উচিত ছিল। এক্ষেত্রে কয়লাই একমাত্র বিকল্প হতে পারে।" বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বলেন, "চাহিদা অনুসারে বিদ্যুতের উৎপাদন বাড়েনি। এ বছরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। বর্তমানে সরকার মার্চেন্ট পাওয়ার প