ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) জন্য বাজেট ধরা হচ্ছে এক হাজার ৯ কোটি টাকা। রোববার আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করবেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
শনিবার ডিসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা পৌনে ১টায় গুলিস্তানের কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সিটি করপোরেশনের বাজেট ঘোষণা হবে।
ডিসিসি'র প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ১৫ মে মেয়র নির্বাচিত হওয়ার পর সাদেক হোসেন খোকা এ নিয়ে ডিসিসি'র সাতটি বাজেট ঘোষণা করছেন। চলতি মেয়াদে মেয়র হিসেবে রোববার তিনি শেষ বাজেট দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৯১৯ ঘ.
bdnews24