২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফপি'র নতুন ব্যুরো-প্রধান জুলি ক্লদিয়ার

ঢাকায় আজঁন্স ফ্রঁনস প্রেস (এএফপি) এর নতুন ব্যুরো-প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জুলি ক্লদিয়ার। তিনি হেলেন রোয়ে এর স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার এএফপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকায় আজঁন্স ফ্রঁনস প্রেস (এএফপি) এর নতুন ব্যুরো-প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জুলি ক্লদিয়ার। তিনি হেলেন রোয়ে এর স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার এএফপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলি ক্লদিয়ার এর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স ও ইতালির বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অন-লাইন সংবাদ মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি লন্ডনে সিএনএন ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ছিলেন। ক্লদিয়ারের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'সামনের ডিসেম্বরে নির্বাচন থাকায় বাংলাদেশে সাংবাদিকতা করতে গিয়ে একটি চমৎকার সময় কাটবে বলে আশা করছি। এখানে খবরের কোনো কমতি দেখছি না আমি।' বিদায়ী ব্যুরো চিফ হেলেন রোয়েকে প্যারিসের প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি সাড়ে চার বছর ঢাকায় দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/১৯০৫ ঘ.