ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাভারে বিএনপির সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্ত্রী সাবিনা সিদ্দিকীকেও এতে আসামি করা হয়েছে।
কমিশনের উপ পরিচালক নূরুল ইসলাম বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে রমনা থানার উপ পরিদর্শক গাফফারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেওয়ান সালাউদ্দিন তার ঘোষিত আয়ের বাইরে ২ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন এবং সম্পদের হিসাব বিবরণীতে ৩ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
আর এ কাজে সাবিনা সিদ্দিকী তাকে সহযোগিতা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24